Vijay Liquor Shop Closure: স্কুল, মন্দিরের কাছের ৭১৭টি মদের দোকান বন্ধ, তামিলনাড়ুতে দায়িত্ব নিয়েই বড় সিদ্ধান্ত বিজয়ের

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শপথ নিয়েছেন অভিনেতা-রাজনীতিক জোসেফ বিজয়। আর কুর্সিতে বসার পরই বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিলেন তিনি। মঙ্গলবার রাজ্যের ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। এই মদের দোকানগুলি মন্দির, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের কাছাকাছি অবস্থিত ছিল বলে জানা গিয়েছে।

Advertisement
স্কুল, মন্দিরের কাছের ৭১৭টি মদের দোকান বন্ধ, তামিলনাড়ুতে দায়িত্ব নিয়েই বড় সিদ্ধান্ত বিজয়েরমদের দোকান বন্ধ
হাইলাইটস
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শপথ নিয়েছেন অভিনেতা-রাজনীতিক জোসেফ বিজয়
  • কুর্সিতে বসার পরই বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিলেন তিনি
  • মঙ্গলবার রাজ্যের ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শপথ নিয়েছেন অভিনেতা-রাজনীতিক জোসেফ বিজয়। আর কুর্সিতে বসার পরই বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিলেন তিনি। মঙ্গলবার রাজ্যের ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। এই মদের দোকানগুলি মন্দির, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের কাছাকাছি অবস্থিত ছিল বলে জানা গিয়েছে।

এই নির্দেশ অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা সমস্ত মদের দোকান বন্ধ করতে হবে। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের মদের (টেসম্যাক) দোকান বন্ধ করতে হবে।

তামিলনাড়ু সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে ওই রাজ্যে মোট ৪,৭৬৫টি টাসম্যাক মদের দোকান রয়েছে। এর মধ্যে ৭১৭টি দোকান বন্ধ করা হচ্ছে। এগুলির মধ্যে ২৭৬টি ধর্মীয় স্থানের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত। 

আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজয়ের এই পদক্ষেপকে তাঁর সরকারের প্রথম বড় নীতিগত হস্তক্ষেপ। নতুন সরকার এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ বলে দাবি করেছে। 

মাথায় রাখতে হবে, ৫১ বছর বয়সী অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা বিজয় রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর দল টিভিকে এবারের নির্বাচনে সেরা ফল করেছে। রাজ্যের একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে তারা। তারপরই কংগ্রেস, বাম দলগুলি, ভিডিসিকে এবং মুসলিম লীগের সমর্থনে টিভিকে তামিলনাড়ুর ইতিহাসে প্রথম জোট সরকার গঠন করেছে।


রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। সেই অনুষ্ঠানেই দেখা যায় তৃষাকে। পরনে ছিল আইস ব্লু সিল্ক কাঞ্জিভরম শাড়ি। জুঁইফুলের মালা জড়ানো ছিল খোঁপায়। হিরের উপর চুনি বসানো নেকলেস এবং মানানসই দুল ছিল কানে। কপালে ছিল ছোট্ট টিপ। 

প্রথম বার রাজনীতিতে প্রবেশ করেই বাজিমাত করেছেন বিজয়। তাঁর দল টিভিকে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছে। মোট ১০৮টি আসনে জয়ী হয় টিভিকে কংগ্রেস এবং অন্য আঞ্চলিক দলগুলির সমর্থনে ম্যাজিক সংখ্যা জোটানো গিয়েছে। তবে টিভিকে-এর এই জয় ঐতিহাসিক বললেও কম হয়। কারণ ছয়ের দশক থেকে তামিলনাড়ুতে ডিএমকে এবং এআইডিএমকে-এর যে বাইনারি তৈরি হয়েছিল, তা ভেঙে চুরমার করে দিয়েছেন বিজয়।

Advertisement


 

POST A COMMENT
Advertisement