Pan Masala Business: আকাশছোঁয়া লাভ পানমশলার ব্যবসায়, হাতছানি এড়াতে পারেন না মেগা স্টাররা

অজয় দেবগন এবং শাহরুখ খানের পর, 'বিমল ইলাইচি'-র বিজ্ঞাপনে হাজির অক্ষয় কুমারও। এই নিয়ে নেটিজেনদের ট্রোলিংয়ের মুখে পড়েছেন অক্ষয়। এই প্রথম বলিউডের তিন-তিনজন মেগাস্টার একসঙ্গে কোনও পণ্যের বিজ্ঞাপনে হাজির হয়। তাও আবার পান মশলার বিজ্ঞাপন। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের ক্ষোভের পর অক্ষয় কুমার এই বিজ্ঞাপনটির জন্য ক্ষমাও চেয়েছেন।

Advertisement
আকাশছোঁয়া লাভ পানমশলার ব্যবসায়, হাতছানি এড়াতে পারেন না মেগা স্টাররাপান মশলার বিজ্ঞাপনে তারকারা
হাইলাইটস
  • অজয় দেবগন এবং শাহরুখ খানের পর, 'বিমল ইলাইচি'-র বিজ্ঞাপনে হাজির অক্ষয় কুমারও
  • এই নিয়ে নেটিজেনদের ট্রোলিংয়ের মুখে পড়েছেন অক্ষয়
  • এই প্রথম বলিউডের তিন-তিনজন মেগাস্টার একসঙ্গে কোনও পণ্যের বিজ্ঞাপনে হাজির হয়

অজয় দেবগন এবং শাহরুখ খানের পর, 'বিমল ইলাইচি'-র বিজ্ঞাপনে হাজির অক্ষয় কুমারও। এই নিয়ে নেটিজেনদের ট্রোলিংয়ের মুখে পড়েছেন অক্ষয়। এই প্রথম বলিউডের তিন-তিনজন মেগাস্টার একসঙ্গে কোনও পণ্যের বিজ্ঞাপনে হাজির হয়। তাও আবার পান মশলার বিজ্ঞাপন। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের ক্ষোভের পর অক্ষয় কুমার এই বিজ্ঞাপনটির জন্য ক্ষমাও চেয়েছেন।

তবে, এই প্রথম কোনও অভিনেতাকে পান মশলার বিজ্ঞাপনের জন্য ক্ষমা চাইতে হয়েছে এমন নয়। এর আগে ২০১৬-র অক্টোবরে, হলিউড অভিনেতা পিয়ার্স ব্রসনানকে 'জেমস বন্ড' হিসাবে পান বাহারের বিজ্ঞাপনের জন্য ক্ষমা চাইতে হয়েছিল। তখন তিনি বলেন, তাঁকে বলা হয়নি যে এতে তামাক বা সুপারি আছে। পরে বিতর্ক এতটাই বেড়ে যায় যে কেন্দ্র সরকার এই বিজ্ঞাপনটিকে নিষিদ্ধ করে।

বড় প্রশ্ন হল, দেশে পান মশলার ব্যবসা ঠিক কত বড় যে কোম্পানি তাদের ব্র্যান্ডের জন্য এত বড় তারকাদের দিয়ে বিজ্ঞাপন করাচ্ছেন? ভারতে তামাক পণ্যের বিজ্ঞাপন দেখানো নিষিদ্ধ। এই ধরনের পান মশলাগুলি ঘুরপথে তামাকের ব্যবসাকে নিয়ে যায়।

ভারতে পান মশলা ও গুটখার ব্যবসা প্রায় হাজার কোটি টাকার। গবেষণা সংস্থা imarc-এর মতে, ২০২১ সালে ভারতে পান মশলার বাজার দাঁড়িয়েছে ৪১,৮২১ কোটি টাকা। এই বাজার ২০২৭ সালের মধ্যে ৫৩ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

শারীরিক ক্ষতির মুখে পড়ছেন গ্রাহকরা

স্বাস্থ্য মন্ত্রকের মতে, ভারতে ২৭ কোটিরও বেশি মানুষ তামাক সেবন করে। সর্বাধিক তামাক ব্যবহারকারীদের মধ্যে ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমাদের দেশে তামাক ও সিগারেটের কারণে প্রতিদিন সাড়ে তিন হাজার মানুষ মারা যায়।

ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (NFHS-5) অনুসারে, শহরাঞ্চলে ২৯% পুরুষ এবং গ্রামীণ এলাকায় ৪৩% পুরুষ তামাক সেবন করেন। একই সময়ে, গ্রামে বসবাসকারী ১১% মহিলা এবং শহরে বসবাসকারী ৫% মহিলা তামাক সেবন করেন।

Advertisement

WHO-এর গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে থেকে ডেটা থেকে জানা যায়, ভারতের লোকেরা ১৭ বছর বয়স থেকে তামাক খাওয়া শুরু করে। এই সমীক্ষা অনুসারে, ভারতে প্রতি বছর ১০ লক্ষ মানুষ মুখের ক্যান্সারের কারণে মারা যায়, যার প্রধান কারণ তামাক।

কয়েক হাজার কোটির গদিতে শুয়ে পান মশলার মালিকেরা 

যারা পান মশলা খান তাদের জীবন ঝুঁকির মুখে পড়লেও, যারা বিক্রি করে তাদের জীবন বিলাসবহুল। Manikchand Group RMD পান মশলা তৈরি করে। পুনের শিরুর থেকে রসিকলাল মানিকচাঁদ ধারিওয়াল প্রতিষ্ঠা করেছিলেন। আজ মানিকচাঁদ গ্রুপের পণ্য ৩০টিরও বেশি দেশে রপ্তানি করা হয়। রসিকলাল ধারিওয়ালের মেয়ে জাহ্নবীর মেয়ের বিয়ে হয়েছিল ২০২১ -র ফেব্রুয়ারিতে। শারদ কেলকার, জয় ভানুশালী, লিয়েন্ডার পেস, ইউসুফ পাঠান এবং ইরফান পাঠানের মতো সেলিব্রিটিরা এই বিয়েতে উপস্থিত ছিলেন। ২০০৪ সালে, জাহ্নবীর বয়স যখন ২১ বছর, তাঁর বাবা তাঁকে ৫ কোটি টাকার একটি গাড়ি উপহার দিয়েছিলেন। সুবিমল পান মশলাও মানিকচাঁদ গ্রুপের সঙ্গে যুক্ত। এটি মানিকচাঁদের অধিভুক্ত ভিএনএস প্রোডাক্টস লিমিটেড দ্বারা নির্মিত।

এমনই টাকার পাহাড়ে শুয়ে পান মশলার মালিকেরা, আর্ট ক্ষতির মুখে পড়ছেন গ্রাহকরা। ক্যান্সার, ত্বকের রোগে প্রাণ হারাচ্ছেন কয়েক'শ মানুষ। 

POST A COMMENT
Advertisement