Vrindavan boat accident: বৃন্দাবনে ভয়াবহ নৌকাডুবি, যমুনায় ডুবে মৃত্যু ৬ পুণ্যার্থীর, নিখোঁজ ১০ 

এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, মৃতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

Advertisement
বৃন্দাবনে ভয়াবহ নৌকাডুবি, যমুনায় ডুবে মৃত্যু ৬ পুণ্যার্থীর, নিখোঁজ ১০ 
হাইলাইটস
  • বৃন্দাবনে যমুনা নদীতে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ৬ জন ভক্তের মৃত্যু হয়েছে।
  • আরও ১০ জনেরও বেশি এখনও নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বৃন্দাবনে যমুনা নদীতে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ৬ জন ভক্তের মৃত্যু হয়েছে। আরও ১০ জনেরও বেশি এখনও নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যমুনা নদীর উপর একটি পন্টুন সেতুর কাছে ভক্তবোঝাই একটি নৌকা আচমকাই উল্টে যায়। দুর্ঘটনার পরই নদীতে তীব্র স্রোতের মধ্যে পড়ে যাত্রীদের অনেকেই তলিয়ে যান।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জোরকদমে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ডুবুরিরা নদীর বিভিন্ন অংশে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। মথুরা জেলার প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন।

POST A COMMENT
Advertisement