WhatsApp/ প্রতীকী ছবিWhatsApp Wrong India Map Tweet: বর্ষবরণের (New Year) শুভেচ্ছায় বিশ্ব মানচিত্র ট্যুইট WhatsApp-এর। সেখানে ভারতের ভুল ম্যাপ (India Wrong Map) প্রকাশের অভিযোগ করেন কেন্দ্রীয় আইটি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তাঁর রোষের মুখে পড়ে মেসেজিং অ্যাপ। তিনি সাফ জানিয়ে দেন, ভারতে কাজ করতে চাইলে দেশের সঠিক মানচিত্র অনুসরণ করতে হবে|
নববর্ষের জন্য এদিন বিশ্বের মানচিত্র শেয়ার করেছিল WhatsApp। ভিডিয়োটিতে বিশ্বের নানা প্রান্তে বর্ষবরণ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়। বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মানচিত্রও দেখানো হয় ওই ভিডিওতে। WhatsApp যে গ্রাফিক্স ম্যাপে শেয়ার করে, তাতে PoK এবং চিনের দাবির কিছু ভারত থেকে আলাদাভাবে দেখানো হয়।
WhatsApp-কে ট্যাগ করে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ট্যুইট করেন, "যে সমস্ত প্ল্যাটফর্ম ভারতে কাজ করে বা কাজ করতে চায় তাদের অবশ্যই ভারতের সঠিক মানচিত্র ব্যবহার করতে হবে।"
তিনি WhatsApp এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামের মালিক মেটাকেও ট্যাগ করেছেন। রাজীব চন্দ্রশেখর বিকেল ৪টার দিকে হোয়াটসঅ্যাপের এই টুইটটি দেখে তাকে সতর্ক করেন।
যদিও পরে WhatsApp ট্যুইটটি ডিলিট করে। মেটা-র নিয়ন্ত্রণাধীন এই মেসেজিং সংস্থার উদ্দেশে মন্ত্রীর হুঁশিয়ারি, মানচিত্রটি সংশোধন করে সঠিক মানচিত্র প্রকাশ করা হোক। কোম্পানির বিরুদ্ধে থানায় মামলাও হতে পারে।
কেন্দ্রীয় মন্ত্রীর ট্যুইটের জবাবে হোয়াটসঅ্যাপ লিখেছে, 'আমাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা এই লাইভ স্ট্রিমিংটি মুছে দিয়েছি। ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে আমরা খেয়াল রাখব।'