Devendra Nath Mahato: টানা অনশন শুরু, ইনি ঝাড়খণ্ডের 'সোনম ওয়াংচুক', রাঁচিতে Gen Z আন্দোলনের মুখ

রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে পরীক্ষায় অনিয়ম নিয়ে ছাত্র বিক্ষোভ চলছে। আর সেখানেই যন্তর মন্তরে সোনম ওয়াংচুক ঠিক যেমন ভূমিকা নিয়েছিলেন, সেই একই ভূমিকায় দেখা যাচ্ছে একজনকে। এই ব্যক্তির নাম দেবেন্দ্রনাথ মাহাতো।

Advertisement
টানা অনশন শুরু, ইনি ঝাড়খণ্ডের 'সোনম ওয়াংচুক', রাঁচিতে Gen Z আন্দোলনের মুখদেবেন্দ্রনাথ মাহাতো
হাইলাইটস
  • রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে পরীক্ষায় অনিয়ম নিয়ে ছাত্র বিক্ষোভ চলছে
  • যন্তর মন্তরে সোনম ওয়াংচুক ঠিক যেমন ভূমিকা নিয়েছিলেন, সেই একই ভূমিকায় দেখা যাচ্ছে একজনকে
  • এই ব্যক্তির নাম দেবেন্দ্রনাথ মাহাতো

রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে জেপিএসসি এবং জেএসএসসি নিয়ে ছাত্র বিক্ষোভ চলছে। আর সেখানেই যন্তর মন্তরে সোনম ওয়াংচুক ঠিক যেমন ভূমিকা নিয়েছিলেন, সেই একই ভূমিকায় দেখা যাচ্ছে একজনকে। এই ব্যক্তির নাম দেবেন্দ্রনাথ মাহাতো। তিনি ছাত্র নেতা। তিনি পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে অনশন শুরু করেছেন। 

দেবেন্দ্রর দাবি, যতদিন না জেপিএসসি বা জেএসএসসি এর মতো এজেন্সি 'পরিষ্কার-পরিচ্ছন্ন' হচ্ছে, ততদিন তিনি অনশন করে যাবেন। আর তাঁর আন্দোলনে পাশে দাঁড়িয়েছে ঝাড়খণ্ডের যুবসমাজ বলেই জানা যাচ্ছে। 

সম্প্রতি তিনি aajtak.in-এর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন, 'হয় এখন, নইলে কখনওই নয়।' আসলে ৫ জুলাই প্রতিবাদ শুরু করেন তিনি। ওই দিন জেপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমসের রেজাল্ট প্রকাশ করে। আর এই পরীক্ষায় একাধিক বেনিয়ম হয়েছে বলে দাবি করেন তিনি। দেবেন্দ্র বলেন, 'এই পরিস্থিতিতে আমার অনশন করা ছাড়া কোনও বিকল্প নেই।' তিনি জানান, তাঁর সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের কথা বলেছেন। দিপকে তাঁদের সঙ্গে আছে বলেও জানান তিনি। 

দেবেন্দ্রনাথ মাহাতো কে? 
রাঁচির এক প্রত্যন্ত রাহে ব্লকের কাপিদি গ্রামে পড়ুাশোনা শুরু করেন দেবেন্দ্রনাথ মাহাতো। তারপর প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে এগিয়ে যান। তাঁর হার না মানা মানসকিতাই একাধিক ডিগ্রি এনে দেয়। 

২০০৬ সালে তিনি পাশ করেন ম্যাট্রিকুলেশন পরীক্ষা। সেই পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এই পরীক্ষার পর তিনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। ক্লাস ১২-এও তিনি ফার্স্ট ডিভিশন পান। তারপর সংস্কৃত নিয়ে গ্র্যাজুয়েশন করেন ডা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয় রাঁচি থেকে। সেই পরীক্ষাতেও তিনি ফার্স্ট ক্লাস পান। 

এরপর ২০১৫-২০১৭ সালে তিনি বিএড করেন। তিনি হাজারিবাগ থেকে বিএড করেন। এরপর তিনি সংস্কৃতে পোস্ট গ্র্যাজুয়েশন করবেন বলে ঠিক করেন। তিনি ২০১৮-২০২০ সালে স্নাতোকত্তর পাশ করেন। ডা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয় রাঁচি থেকে তিনি প্রথম বিভাগে পাশ করেন এমএ। এই পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি তিনি সংস্কৃত ভাষায় করেছিলেন। তবে ২০২০-২০২২ সালে দেবেন্দ্রনাথ কুর্মালি, ট্রাইবাল এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও এমএ করেন। সেই পরীক্ষাতেও তিনি ফার্স্ট ক্লাস পান। 

Advertisement

আর এই দেবেন্দ্রই জেপিএসসি পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে লড়াই করেছেন। এমনকী মাকে হারানোর পরও তিনি প্রতিবাদ থেকে সরে আসেননি। এখন দেখার তাঁর এই আন্দোলনের ফল ঠিক কী দাঁড়ায়। 

 

POST A COMMENT
Advertisement