Pratap Das Asansol Encounter: ছেলেবেলা থেকেই 'অপরাধী', আসানসোল এনকাউন্টারে ধৃত প্রতাপের কত কীর্তি?

পুলিশের দাবি, প্রতাপকে ধরতে গেলে সে পুলিশকে টার্গেট করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় পুলিশও। এমন পরিস্থিতিতে পুলিশের গুলি গিয়ে লাগে প্রতাপের পায়ে। তাকে আটক করা হয়। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তারপর অনেকের মনে জিজ্ঞাসা, কে এই প্রতাপ দাস? তার কী কী কীর্তি রয়েছে?

Advertisement
ছেলেবেলা থেকেই 'অপরাধী', আসানসোল এনকাউন্টারে ধৃত প্রতাপের কত কীর্তি?আসানসোল এনকাউন্টারে ধৃত প্রতাপের কত কীর্তি?
হাইলাইটস
  • প্রতাপকে ধরতে গেলে সে পুলিশকে টার্গেট করে গুলি চালায়
  • এরপর রক্তাক্ত অবস্থায় তাকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ
  • কে এই প্রতাপ দাস? তার কী কী কীর্তি রয়েছে?

২ দিন আগে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দিয়েছিল প্রতাপ দাস ওরফে প্যাঁও। তার খোঁজে চলছিল তল্লাশি। এরপর শুক্রবার একবারে ফিল্মি কায়দায় তাকে ধাওয়া করে ধরল পুলিশ। চলল গুলিও। 

এ দিন সকালে পশ্চিম বর্ধমানের আসানসোলের হিরাপুর থানার ইসমাইল এলাকায় এই রুদ্ধশ্বাস ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, প্রতাপকে ধরতে গেলে সে পুলিশকে টার্গেট করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় পুলিশও। এমন পরিস্থিতিতে পুলিশের গুলি গিয়ে লাগে প্রতাপের পায়ে। তাকে আটক করা হয়। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। 

আর এই রুদ্ধশ্বাস ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এমনকী টেলিভিশন মিডিয়াতেও দেখা যাচ্ছে ভিডিও। তারপর অনেকের মনে জিজ্ঞাসা, কে এই প্রতাপ দাস? তার কী কী কীর্তি রয়েছে?

প্রতাপ দাস কে?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই প্রতাপ জড়িত রয়েছে অপরাধমূলক কাজের সঙ্গে। একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকী নাবালক বয়স থেকেই চুরির মতো ঘটনায় তার নাম জড়িয়েছিল বলে দাবি স্থানীয়দের।

অভিযোগ, চুরি করত প্রতাপ। তারপর সেই টাকা দিয়ে বন্ধুদের সঙ্গে শপিং মলে গিয়ে জামাকাপড় কিনত। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক চুরির ঘটনায় তার নাম জড়িয়ে যায়। বড় বড় বিদেশি মদের দোকানেও চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু চুরি নয়, প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগও উঠেছিল প্রতাপের বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছিল প্রতাপ। কিন্তু জামিনে মুক্তি পেয়ে যায়। তারপর আবার অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। জেল থেকে বেরিয়ে একই ধরনের ঘটনায় জড়ানো যেন তার অভ্যাসে পরিণত হয়েছিল বলে অভিযোগ এলাকাবাসীর একাংশের।

যদিও বুধবার প্রতাপ গুলি চালিয়েছিল বলে মানতে চাননি তার মা রঞ্জনা দাস। তাঁর সন্তানকে পুলিশ এনকাউন্টার করে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। রঞ্জনার অভিযোগ, এনকাউন্টারের ঘটনা আড়াল করতেই পুলিশ প্রতাপের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ আনছে। 

Advertisement

কীভাবে পুলিশের সঙ্গে সংঘর্ষ?
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার থেকেই হিরাপুর থানার ইসমাইল এলাকায় প্রতাপের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সে দিন পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সে। শুক্রবার ফের খবর আসে, ইসমাইল এলাকার একটি বাড়িতে লুকিয়ে রয়েছে প্রতাপ। তার হাতে আগ্নেয়াস্ত্রও দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর পায় পুলিশ।

এরপর হিরাপুর থানার পুলিশ এবং স্পেশ্যাল অপারেশন গ্রুপ যৌথভাবে অভিযান চালায়। পুলিশ প্রতাপকে ধরতে গেলে সে ফের গুলি চালায় বলে অভিযোগ। পাল্টা গুলি চালায় পুলিশও। সেই সময় প্রতাপের পায়ে গুলি লাগে। পরে তাকে গ্রেফতার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

 

POST A COMMENT
Advertisement