
ধ্রুব রাঠির স্ত্রী জুলি স্বামীর কোনও হদিশ না পেয়ে আতঙ্কে শনিবার রাতে একটি স্টোরি পোস্ট করেছিলেন ধ্রুব রাঠির স্ত্রী জুলি। সকলের কাছে অনুরোধ করে তিনি বলেছিলেন, 'ওঁর ফোন বন্ধ। ওঁর সব বন্ধুদেরও ফোন বন্ধ। কাউকে যোগাযোগ করতে পারা যাচ্ছে না। দিল্লি পুলিশ দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন।' এরপর অবশ্য খবর পাওয়া গিয়েছে, মধ্যরাত ৩টের সময়ে মুক্তি দেওয়া হয় ধ্রুবকে।
বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠি ককরোচ জনতা পার্টির ডাকা আন্দোলনে যোগ দিতে যাচ্ছিলেন। বিক্ষোভে যোগ দেওয়ার আগেই তাঁকে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয়। তিনি নতুন করে শিরোনামে আসার পর তাঁর পরিবার, স্ত্রী সম্পর্কে মানুষের কৌতুহল তৈরি হয়েছে। সকলেই জানতে ইচ্ছুক, ধ্রুবের স্ত্রী জুলি রাঠির পরিচয়।

ইউটিউবার ধ্রুব রাঠির স্ত্রীর নাম জুলি এলবিআর রাঠি। জুলি জার্মান নাগরিক। সেখানেই পড়াশোনা করেছেন। ধ্রুব রাঠির স্ত্রী একজন স্বাস্থ্যকর্মী এবং কন্টেন্ট ক্রিয়েটার। ধ্রুব ও জুলির প্রথম দেখা হয়েছিল ২০১৪ সালে জার্মানিতে, একটি ট্রামের মধ্যে। ধ্রুব সে সময়ে একটি ইন্টার্নশিপ করতেন জার্মানিতে। আর জুলি পড়তে যাচ্ছিলেন ট্রামের এই সাক্ষাৎ ধীরে ধীরে একটি সম্পর্কে পরিণত হয়। তারা সাত বছর প্রেম করার পর ২০২১ সালে বিয়ে করেন। বিয়ের ৩ বছর পর ধ্রুব ও জুলি তাঁদের প্রথম সন্তানের বাবা-মা হন। জুলি ও ধ্রুব দু'জনেই বেড়াতে ভালোবাসেন।
জুলি ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। তাঁর ৩ লক্ষ ৮৭ হাজার ফলোয়ার রয়েছে। ধ্রুব রাঠির স্ত্রী কোনও মডেল বা অভিনেত্রীর চেয়ে কম সুন্দরী নন।
বিভিন্ন দেশে দম্পতির ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন। ধ্রুব রাঠির মূল ইউটিউব চ্যানেলে যেখানে রাজনীতি, সমাজ, ইতিহাস এবং সমসাময়িক বিষয়গুলির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, সেখানে জুলিকে মূলত ভ্রমণ ও জীবনযাপন সংক্রান্ত কনটেন্টের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়। একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের অভিজ্ঞতা নিয়ে তৈরি ভিডিও পোস্ট করেন জুলি। এর মাধ্যমে ধ্রুবের রাজনৈতিক ভাষ্য ও বিশ্লেষণের বাইরেও তাঁদের ব্যক্তিগত জীবনের কিছু ঝলক দেখতে পান দর্শকরা।