Wife Gender Check Appeal: স্ত্রী নারী না পুরুষ? লিঙ্গ পরীক্ষার দাবিতে হাইকোর্টে আপিল স্বামীর

পিটিশন দাখিল করে আবেদনকারী জানিয়েছেন, একটি কেন্দ্রীয় সরকারি হাসপাতালে স্ত্রীর লিঙ্গ পরীক্ষার আদেশ দিক আদালত। তাঁর স্ত্রী রূপান্তরকামী। পুরুষ থেকে নারী হয়েছেন। অথচ বিয়ের আগে এ ব্যাপারে তাঁকে কিছুই বলা হয়নি।

Advertisement
স্ত্রী নারী না পুরুষ? লিঙ্গ পরীক্ষার দাবিতে হাইকোর্টে আপিল স্বামীর স্ত্রী রূপান্তরকামী, আদালতে স্বামী
হাইলাইটস
  • পুরুষ থেকে নারী হয়েছেন স্ত্রী।
  • বিয়ের আগে এ ব্যাপারে তাঁকে কিছুই বলা হয়নি।

'স্ত্রী লিঙ্গ পরীক্ষা করে দেখা হোক'। এই মর্মে আবেদন দায়ের করল দিল্লি হাইকোর্ট। জনৈক আবেদনকারীর বক্তব্য, তিনি প্রতারিত হয়েছে। তাঁর স্ত্রী লিঙ্গ পরিচয় গোপন করে বিয়ে করেছেন। তিনি আদতে রূপান্তরকামী। তিনি সন্তানের মা হতে পারবেন না। তাঁর সুখী সংসারের ইচ্ছাপূরণ হবে না।   

পিটিশন দাখিল করে আবেদনকারী জানিয়েছেন, একটি কেন্দ্রীয় সরকারি হাসপাতালে স্ত্রীর লিঙ্গ পরীক্ষার আদেশ দিক আদালত। তাঁর স্ত্রী রূপান্তরকামী। পুরুষ থেকে নারী হয়েছেন। অথচ বিয়ের আগে এ ব্যাপারে তাঁকে কিছুই বলা হয়নি। তিনি প্রতারণার শিকার। মানসিক ধাক্কা খেয়েছেন। এই বিয়ে সম্পূর্ণ অবৈধ।   লুকোনো হয়েছিল লিঙ্গ। 

এদিকে, আবেদনকারীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও পণ নেওয়ার অভিযোগ করেছেন স্ত্রী। ওই ব্যক্তির আইনজীবী অভিষেক কুমার চৌধুরী এবং জিতেন্দ্রকুমার তিওয়ারির দাবি,'গোটা বিষয়টি আমার মক্কেল জানার পর তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন স্ত্রী। গার্হস্থ্য হিংসা এবং পণ নেওয়ার ধারায় মিথ্যে মামলা সাজিয়েছেন'। আবেদনে সংবিধান প্রদত্ত জীবন ও সম্মানরক্ষার মৌলিক অধিকারের কথা হয়েছে। অনুচ্ছেদ ২১ অনুযায়ী, বিবাহে দু'পক্ষেরই পরস্পরকে নিয়ে স্বচ্ছ ধারণা থাকা উচিত। 

'অভিযোগকারী মহিলা নন'

আবেদনে বলা হয়েছে,যদিও লিঙ্গ পরিচয় ব্যক্তিগত বিষয়, কিন্তু বিয়ের ক্ষেত্রে তা স্বামী-স্ত্রী দু'জনের অধিকারের সঙ্গেই জড়িত। গার্হস্থ্য হিংসায় অভিযুক্ত স্বামীর দাবি, নারীসুরক্ষা নিয়ে যে আইন রয়েছে তা এই মামলার ক্ষেত্রে খাটে না। সেই সঙ্গে খোরপোষ দেওয়ার প্রশ্নই ওঠে না। কারণ খোরপোষ মহিলাদেরই দেওয়া হয়, এক্ষেত্রে অভিযোগকারী মহিলাই নন।      

স্ত্রীর লিঙ্গ নির্ধারণের জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের দাবিতে পিটিশন দাখিল করেছেন জনৈক স্বামী। তাঁর দাবি, স্বচ্ছ তদন্তের স্বার্থেই লিঙ্গ যাচাই করা জরুরি। আদালতে আবেদনে আরও বলা হয়েছে, অভিযুক্ত নিজের স্ত্রীর শারীরিক পরীক্ষার সমস্ত খরচ দেওয়ার জন্য তৈরি। তিনি নিজেও শারীরিক পরীক্ষা করাতে রাজি।

Advertisement

POST A COMMENT
Advertisement