Pralhad Joshi : শিক্ষামন্ত্রী হয়ে প্রথম বার্তা প্রহ্লাদের, 'সম্পূর্ণ বিনয়ের সঙ্গে দায়িত্ব পালন করব'

নিট পরীক্ষা নিয়েসমালোচিত হলেও  ধর্মেন্দ্র প্রধানের প্রশংসা করেন প্রহ্লাদ। জানান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর আমলেই জাতীয় শিক্ষা নীতি কার্যকর হয়েছে।  গত চার-পাঁচ বছরে শিক্ষা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। '

Advertisement
শিক্ষামন্ত্রী হয়ে প্রথম বার্তা প্রহ্লাদের, 'সম্পূর্ণ বিনয়ের সঙ্গে দায়িত্ব পালন করব'প্রহ্লাদ যোশী
হাইলাইটস
  • রাজনৈতিক মহলের একাংশের দাবি, নিট আন্দোলনের চাপেই ধর্মেন্দ্র প্রধান তাঁর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন
  • এই আবহে প্রহ্লাদের সেই দায়িত্বগ্রহণ তাঁর কাছে অগ্নিপরীক্ষার মতো

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এবং টানা কয়েক সপ্তাহ ধরে চলা ছাত্র আন্দোলনের জেরে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রহ্লাদ যোশী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবারই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষামন্ত্রকের দায়িত্ব প্রহ্লাদ জোশীর হাতে তুলে দেন। তিনি তাঁর বর্তমান মন্ত্রকের পাশাপাশি শিক্ষামন্ত্রকের দায়িত্বও সামলাবেন।

রাজনৈতিক মহলের একাংশের দাবি, নিট আন্দোলনের চাপেই ধর্মেন্দ্র প্রধান তাঁর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। এই আবহে প্রহ্লাদের সেই দায়িত্বগ্রহণ তাঁর কাছে অগ্নিপরীক্ষার মতো। দায়িত্ব নিয়ে তিনি বলেন, 'সম্পূর্ণ বিনয় এবং নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করব।' 

ধর্মেন্দ্র প্রধানের কাজেরও প্রশংসা করেন প্রহ্লাদ। জানান, প্রধানমন্ত্রী তাঁকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। তিনি তা পালন করবেন। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর নির্দেশে আন্তরিকতা, সততা ও সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে শিক্ষামন্ত্রকের দায়িত্ব পালন করবেন। মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করা তাঁর লক্ষ্য।

নিট পরীক্ষা নিয়েসমালোচিত হলেও  ধর্মেন্দ্র প্রধানের প্রশংসা করেন প্রহ্লাদ। জানান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর আমলেই জাতীয় শিক্ষা নীতি কার্যকর হয়েছে।  গত চার-পাঁচ বছরে শিক্ষা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। 'নতুন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।'

কর্নাটকের ধারওয়াড় লোকসভা কেন্দ্রের সাংসদ প্রহ্লাদ যোশী বর্তমানে কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী। এই দুই মন্ত্রকের দায়িত্ব বজায় রেখেই তিনি শিক্ষামন্ত্রকের দায়িত্বও সামলাবেন।

এদিকে দায়িত্ব ছাড়ার পরই ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন, ছাত্রছাত্রীদের স্বার্থে এবং আন্দোলনকে যাতে দেশবিরোধী শক্তি কাজে লাগাতে না পারে, সেই কারণেই তিনি পদত্যাগ করেছেন। 

POST A COMMENT
Advertisement