BRICS Gala Dinner: মোদীর গালা ডিনারে গেলেন না জিনপিং, পুতিনদের পাতে ছিল পোলাও-ফিরনি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজিত ব্রিকসের গালা ডিনারে উপস্থিত ছিলেন না শি জিনপিং। জানা গিয়েছে, শনিবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর হোটেলেই ছিলেন চিনা প্রেসিডেন্ট। এদিকে, রুশ প্রেসিডেন্ট পুতিন সহ বাকিদের জন্য মেনুতে ছিল এলাহি আয়োজন।

Advertisement
মোদীর গালা ডিনারে গেলেন না জিনপিং, পুতিনদের পাতে ছিল পোলাও-ফিরনিমোদী গালা ডিনারে গেলেন না জিনপিং
হাইলাইটস
  • মোদীর গালা ডিনারে গেলেন না জিনপিং
  • বৈঠকের পর রইলেন হোটেলেই
  • পুতিনদের জন্য ছিল পোলাও-ফিরনি

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজিত নৈশভোজে যোগ দিলেন না চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন রাষ্ট্রনেতা, অংশগ্রহণকারী দেশ এবং আন্তর্জাতিক সংগঠনগুলির প্রতিনিধিদের জন্য এই বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। বিষয়টি সম্পর্কে সূত্রের খবর, শি জিনপিং সেই নৈশভোজে উপস্থিত ছিলেন না।

আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মহম্মদও নৈশভোজে ছিলেন না। শনিবার ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পর তিনি দেশে ফিরে গিয়েছিলেন।

শি জিনপিং কেন নৈশভোজে যোগ দেননি, তার যদিও কোনও সঠিক কারণ জানা যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে, তিনি সম্ভবত বিশ্রাম নেওয়ার জন্য হোটেলে ফিরে গিয়েছিলেন।

৭ বছর পর শনিবার দুপুরে দিল্লিতে পৌঁছন শি জিনপিং। এরপর তিনি ব্রিকস সম্মেলনে যোগ দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর ভারত-চিন সম্পর্কের টানাপোড়েনের আবহে তাঁর এই ভারত সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।

নৈশভোজে ছিলেন পুতিন-সহ একাধিক ব্রিকস নেতা
প্রধানমন্ত্রী মোদীর দেওয়া নৈশভোজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ অন্যান্য রাষ্ট্রের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব এবং শিবরাজ সিং চৌহানও উপস্থিত ছিলেন। লোকসভার স্পিকার ওম বিড়লাও নৈশভোজে ছিলেন।

এছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা-সহ একাধিক নেতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা সংসদ ভবন থেকে দু'টি বাসে করে ভারত মণ্ডপমে নৈশভোজের অনুষ্ঠানে পৌঁছন।

নৈশভোজের মেনুতে কী ছিল?
প্রধানমন্ত্রী মোদীর দেওয়া এই বিশেষ নৈশভোজের মেনুতেও ছিল ভারতীয় খাবারের বৈচিত্র্য। মেনুতে ছিল খান্ডভি মিল-ফয়, খুম্ব গালৌটি, পনির লাবাবদার, গুচ্ছি মারমিক, গাজর-বিনস-পটোল দিয়ে মিলেটের পোলাও।
ডেজার্টে ছিল পুরনো দিল্লির ফ্রুট ক্রিমের সঙ্গে জিলিপি এবং শাহী ফিরনি।

১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে ব্রিকস সম্মেলন
ভারত ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকস সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে ১১টি সদস্য দেশের নেতা এবং ১০টি পার্টনার দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন।

Advertisement

এই সম্মেলনের অংশ হিসেবেই শনিবার রাতে প্রধানমন্ত্রী মোদী এই নৈশভোজের আয়োজন করেন। সেখানে একাধিক ব্রিকস নেতা এবং ভারতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকলেও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মহম্মদ অনুপস্থিত ছিলেন।

 

POST A COMMENT
Advertisement