Yearender 2022 Deadliest Natural Disasters: সেই বন্যায় মৃত্যু প্রায় ২ হাজার, ২০২২-এ হাড়হিম করা এই ৫ প্রাকৃতিক দুর্যোগ মনে আছে?

শিল্প বিপ্লবের পর থেকে বিগত কয়েক দশকে পৃথিবী ক্রমাগত অসংখ্য ধরনের দূষণে বিষাক্ত হচ্ছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বাতাসে কার্বন বৃদ্ধি পাচ্ছে। এটি বিশ্ব উষ্ণায়নের (Global Warming) জন্ম দিয়েছে, একটি ঘটনা যখন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়।

Advertisement
সেই বন্যায় মৃত্যু প্রায় ২ হাজার, ২০২২-এ হাড়হিম করা এই ৫ প্রাকৃতিক দুর্যোগ মনে আছে?২০২২ সালে শীর্ষ পাঁচটি প্রাকৃতিক দুর্যোগ
হাইলাইটস
  • আফগানিস্তানে ভূমিকম্পে ১,২০০ লোকের মৃত্যু হয়
  • বন্য়ায় পাকিস্তানে প্রায় ১,৭০০ লোক মারা যান


শিল্প বিপ্লবের পর থেকে বিগত কয়েক দশকে পৃথিবী ক্রমাগত অসংখ্য ধরনের দূষণে বিষাক্ত হচ্ছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বাতাসে কার্বন বৃদ্ধি পাচ্ছে। এটি বিশ্ব উষ্ণায়নের (Global Warming) জন্ম দিয়েছে, একটি ঘটনা যখন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। প্রতি বছর আবহাওয়ার খামখেয়ালিতে বন্যা, খরা, দাবানল, ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষের মৃত্যু হয়। বিজ্ঞানীরা বলছেন, এটি জলবায়ু পরিবর্তনের সরাসরি ফলাফল, যা মানুষের কর্মকাণ্ডের কারণে ঘটেছে। বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ২০২২ সালে শীর্ষ পাঁচটি প্রাকৃতিক দুর্যোগের (Natural Disasters in 2022) একটি তালিকা তৈরি করেছি।

আফগানিস্তান ভূমিকম্প (Afghanistan Earthquake):

২০২২ সালের ২২ জুন আফগানিস্তানে ভয়াবহ মারাত্মক ভূমিকম্প হয়েছিল। এটি ৬.২ মাত্রার ভূমিকম্প ছিল। যা দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে আঘাত হানে। পাকতিকা এবং খোস্ত প্রদেশগুলিকে প্রভাবিত করেছিল। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কিছু অংশও এর কবলে পড়ে। ভারত ও ইরান-সহ বিশ্বের কয়েকটি দেশের অন্তত ১১৯ মিলিয়ন মানুষ এই ভূমিকম্প অনুভব করেছে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, এটি একটি তীব্র মাত্রার ভূমিকম্প ছিল। ১,২০০ লোকের মৃত্যু হয়। আহত হয়েছেন কমপক্ষে ৫,০০০ জন।

পাকিস্তানে বন্যা (Pakistan Floods):

২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানে ভয়াবহ বন্যা হয়। রেকর্ড বৃষ্টিপাত ও হিমবাহ গলনের কারণে দেশটি বিধ্বংসী বন্যা দেখেছে। এই দুর্যোগে দেশে প্রায় ১,৭০০ লোক মারা যান। প্রায় ৫.৬ বিলিয়ন ডলারের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর আগে ২০১০ সালে এইরকম মারাত্মক বন্যা দেখেছিল পাকিস্তান। বিজ্ঞানীরা বলছেন যে দুর্বল জনসংখ্যা এবং মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই দুর্যোগ আরও খারাপ হয়েছে।

হারিকেন ইয়ান (Hurricane Ian):

২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানে হারিকেন ইয়ান। যার কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফ্লোরিডায়। প্রায় ৫০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল। এছাডা়ও  ত্রিনিদাদ এবং টোবাগো, ভেনিজুয়েলা, কলম্বিয়া, এবিসি দ্বীপপুঞ্জ, জ্যামাইকা, কেম্যান দ্বীপপুঞ্জ, কিউবা এবং দক্ষিণ-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রকেও প্রভাবিত করেছে ইয়ান। ইয়ানের কারণ কমপক্ষে ১৫৭ জনের মৃত্যুর কারণ।

Advertisement

পশ্চিম জাভায় ভূমিকম্প (West Java Earthquake):

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা, সিয়াঞ্জুরের কাছে একটি ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এই দুর্যোগে ৩৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ৭,৭০০ জনেরও বেশি আহত হয়েছেন। ১৬টি জেলা জুড়ে ৬২ হাজারের বেশি বাড়ি ভেঙে পড়েছিল।

ফুকুশিমা ভূমিকম্প (Fukushima Earthquake):

২০২২ সালের ১৬ মার্চ জাপানের ফুকুশিমা উপকূলে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছিল, ভূমিকম্পটি ছিল ৭.৩ মাত্রার। এর উৎপত্তিস্থল পৃথিবীর অভ্যন্তরে ১৬ কিলোমিটারেরও বেশি গভীরে ছিল এবং তাই কোনও বড় ধ্বংসের খবর পাওয়া যায়নি। ৪ জনের মৃত্যু ও ২২৫ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়।
 

POST A COMMENT
Advertisement