Advertisement

হনুমানটি হামলা করল! বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, CCTV ফুটেজ VIRAL

কর্নাটকের কোপ্পালে বাড়ির চত্বরে হনুমানের হামলার মৃত্যু হল ৯১ বছরের এক বৃদ্ধার। মৃতার নাম নাজামুন্নিসা বেগম। তিনি বিশিষ্ট লেখক এম এস সাভাদাত্তির স্ত্রী ছিলেন। ঘটনাটি ঘটেছে কোপ্পালের বি টি পাটিল নগর এলাকায়। জানা গিয়েছে, বাড়ির চত্বরে হাঁটছিলেন নাজামুন্নিসা। সেই সময় আচমকাই একটি বাঁদর তাঁর উপর হামলা চালায়। হামলার ধাক্কায় ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান বৃদ্ধা। বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে।

91 Year Old Woman Dies After Being Attacked By a Monkey in Koppal

Advertisement
POST A COMMENT