রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে আম্বেদকর জয়ন্তীর সকালে সংসদ ভবনের 'প্রেরণা স্থল'-এ ধরা পড়ল এক বিরল সৌজন্যের ছবি। মঙ্গলবার সংবিধান প্রণেতা ভারতরত্ন বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দেশের দুই যুযুধান রাজনৈতিক শিবিরের শীর্ষ নেতাদের মধ্যে সেখানে এক হালকা মুহূর্তের কথোপকথন এবং হাসি বিনিময় হতে দেখা যায়, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
VP CP Radhakrishnan and PM Narendra Modi pay tribute to Bharat Ratna Dr BR Ambedkar at Delhi