প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোদী-বন্দনা করলেন। আজ ৭৬ বছরে পা দিলেন নরেন্দ্র মোদী। আগামী ৭ অক্টোবর আবার গুজরাতের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী, এই দুই পদ মিলিয়ে ২৫ বছর পূর্ণ হবে। অমিত শাহের কথায়, 'স্বাধীন ভারতে মোদীজিই একমাত্র নেতা, যিনি কোনও একটি রাজ্যের শীর্ষপদ ও দেশের প্রধানমন্ত্রী, এই দুই পদই সামলেছেন। এবং এই ২৫ বছরে মোদীজির কুর্তায় কোনও কলঙ্কের দাগ নেই। তাঁর কোনও আত্মীয়পরিজনের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই। নরেন্দ্র মোদীজি এই দেশের সব রাজনেতার কাছে একটি দৃষ্টান্ত।'
Union Home Minister Amit Shah On PM Narendra Modi Birthday