মথুরার বাঁকে বিহারী মন্দিরের দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আকাশ-পাতাল পার্থক্য। মন্দিরের বৈষম্যকে প্রকট করে দিয়েছে। সাধারণ ভক্তরা লাইনে দাঁড়িয়ে। মন্দিরের নিরাপত্তারক্ষীদের হাতে কার্যত মারধর খেতে হচ্ছে তাঁদের। ঠিক উল্টো ছবি ধরা পড়েছে অন্য ভিডিওটিতে। সেখানে দেখা যাচ্ছে, মন্দিরেরই একটি ভিভিআইপি আংটি বদল করছে এক দম্পতি। কোনও হুড়োহুড়ি নেই, নেই কোনও বাধা। নিশ্চিন্তে আংটি বদল সেরে আশীর্বাদ নিতে দেখা যাচ্ছে তাঁদের।