Advertisement

একে মদ নিষিদ্ধ, তার উপর মদের গাড়ি উল্টে গেল, ব্যস, লুট শুরু! VIDEO VIRAL

বিহারে মদ নিষিদ্ধ। সেই রাজ্যে যদি মদ বোঝাই ট্রাক উল্টে যায়, কী হতে পারে! বিহারের সমস্তিপুরে গর্তে পড়ে মদ বোঝাই একটি গাড়ি উল্টে যাওয়ার পর সেই গাড়ি থেকে মদ লুটের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে স্থানীয়দের মদের টেট্রা প্যাক নিয়ে যেতে দেখা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে দলসিংসরাই এলাকার পাগড়া গ্রামের কাছে জাতীয় সড়ক ২৮ (NH-28)-এ।

Samastipur liquor Loot, Viral Video

Advertisement
POST A COMMENT