BRICS সামিটে যোগ দিতে ৩ দিনের ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতিমধ্যেই তিনি দিল্লি পৌঁছে গিয়েছেন। এদিন পুতিনকে স্বাগত জানাতে পালাম এয়ারফোর্স স্টেশনে ছিলেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কৃতী বর্ধন সিং। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এটাই রাশিয়ার বাইরে BRICS সামিটে প্রথম অংশ নিলেন পুতিন। আজ অর্থাত্ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট। প্রতিরক্ষা, এনার্জি, প্রযুক্তি, ওষুধ শিল্প সহ নানা ক্ষেত্রে রাশিয়া ও ভারতের ব্যবসায়িক আদানপ্রদান ও সম্পর্ক দৃঢ়় করার বিষয়েই এই বৈঠক বলে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে।
Russia President Vladimir Putin Lands In Palam Air Force Station, Delhi