Advertisement

জ্বলছে গাড়ি-রণক্ষেত্র রাজপথ, প্রাইভেট কর্মীদের বিক্ষোভে উত্তাল নয়ডা

মাইনে বাড়াতে হবে। ছুটির দিনে কাজ করলে ডবল টাকা চাই। এমনই বেশ কিছু দাবি নিয়ে রীতিমতো আন্দোলনে নেমেছিল নয়ডায় বেসরকারি কর্মীদের সংগঠন। তবে দিন দুই যেতে না যেতেই শান্তিপূর্ণ বিক্ষোভই পরিণত হল রণক্ষেত্রে। পুলিশের গাড়িতে ভাঙচুর, একাধিক গাড়িতে আগুন লাগানো; সব মিলিয়ে মুহূর্তে অশান্ত হয়ে উঠল এলাকা। প্রশাসনের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও উত্তেজনা পুরোপুরি কাটেনি।

Advertisement
POST A COMMENT