2023 সালের 14 জুলাই চাঁদের উদ্দেশ্যে রওনা দেয় চন্দ্রযান-3। এরপর 23 অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুর কাছে 'শিবশক্তি পয়েন্টে' সফট ল্য়ান্ডিং করে চন্দ্রযান-3-এর বিক্রম ল্য়ান্ডার ও রোভার প্রজ্ঞান। তারপর থেকে একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে বিক্রম ও প্রজ্ঞান। বিজ্ঞানীদের লক্ষ্য পূরণ হওয়ার পর বিজ্ঞানীরা দেখেন প্রোপালশন মডিউলের অনেকটা জ্বালানি বেঁচে গিয়েছে। ইসরোর বিজ্ঞানীরা এই জ্বালানি ব্য়বহার করে প্রোপালশন মডিউলের আয়ু বাড়ানোর সিদ্ধান্ত নেন। তারপর থেকে চাঁদের কক্ষপথেই ঘুরছিল এটি। বেঁচে যাওয়া জ্বালানিকে ভবিষ্যতের চন্দ্র অভিযানে কাজে লাগানোর পরিকল্পনা শুরু হয়।
Chandrayaan-4 News Update