দিল্লিতেও ভেঙে খান খান হচ্ছে তৃণমূল কংগ্রেস। সোমবার সকাল থেকেই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে হাজির ছিলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। এদিন দুপুরে তাঁদের সঙ্গে দেখা করেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বিদ্রোহী সাংসদদের দাবি, ২০ জন সাংসদের সই রয়েছে তাঁদের হাতে। শুভেন্দু অধিকার বিদ্রোহী TMC সাংসদের সঙ্গে দেখা করতে শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছেছেন।