পাটনায় কংগ্রেসের একটি সভা থেকে প্রধানমন্ত্রী মোদীকে কড়া ভাষায় বেলাগাম আক্রমণ করেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আর এর পর বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে। বাপু অডিটোরিয়ামের সেই সভা থেকে বলেন যে, 'ভোট চুরি করে ওরা সরকার চুরি করে নিয়েছে, পশ্চিমবঙ্গ, বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র সব জায়গায় চোরেদের সরকার। এই সব চোরেদের বিরুদ্ধে FIR করে তদন্ত করে জেলে পুরতে হবে, এদের জেলে পাঠাব আমরা।' খাড়গের এই মন্তব্যের হঠাৎ প্রতিবাদ শুরু করেন এক ব্যক্তি। তিনি বলেন, 'মোদী কোথাও যাবে না'। ওই ব্যক্তির এই মন্তব্যের পর খাড়গে প্রত্যুত্তরে গর্জে উঠে বলেন, 'মোদীর বাবাও যাবেন (মোদী কা বাপ ভি জায়েগা ... বাপ ভি জায়েগা)। মোদীকে নিয়ে এমন মন্তব্যের প্রতিবাদ করায় সভার মধ্যেই ওই ব্যক্তিকে মারধর করে কংগ্রেস কর্মীরা।
Congress MP Mallikarjun Kharge Targets PM Narendra Modi From Patna, Bihar