গত দু’দিন ধরে টানা তুষারপাত চলছে লাদাখে। এই সময় প্রচুর পর্যটক লাদাখে বেড়াতে গিয়েছেন। ফলে আচমকা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিপাকে পড়েন পর্যটকরা। চাংলা টপে ভারী তুষারপাতের কারণে কয়েকশো পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা গাড়ি নিয়ে আটকে পড়েন। আটকে থাকা পর্যটক এবং স্থানীয়দের মধ্যে মহিলা এবং শিশুও ছিল। ইতিমধ্যেই শতাধিক পর্যটককে উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। তুষারপাতের জন্য শুক্রবার সন্ধ্যা থেকে লাদাখ পুলিশের তরফে উদ্ধার কাজে নামে। তাঁদের সঙ্গে রয়েছে সেনা, কেন্দ্রশাসিত অঞ্চল বিপর্যয় ত্রাণ বাহিনী।
Continuous snowfall in Ladakh for the past two days