ঘূর্ণিঝড় আকভান আসছে। ওড়িশার সৈকত শহর পুরী একেবারে খাঁ খাঁ করছে। উত্তাল সমুদ্র। ইতিমধ্যেই সি বিচে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সৈকতের বিভিন্ন জায়গায় লাল পতাকা লাগানো হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন দমকল বিভাগের কর্মী ও লাইফগার্ডরা। সমুদ্রে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। ঢেউয়ের তীব্রতা বাড়ায় যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যটকদের সমুদ্র থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে দমকল বিভাগকে।
Cyclone Akvan Landfall Impacts On Puri, Odisha