যনুনা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এই জলে কার্যত ভাসমান দিল্লি। গাড়ি থেকে শুরু করে দোকান, বাড়ি সবকিছুই জলমগ্ন। এরমধ্যে ভাসমান একটি গরুকে দেখে সেটিকে বাঁচাতে উদ্যোগী হলেন কংগ্রেসের এক যুবনেতা। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কংগ্রেসের ওই যুবনেতা গরুটিকে ভেসে আসতে দেখে গরুর গলায় থাকা দড়ি ধরে সেটিকে বাঁচানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত কোনওরকমে গরুর গলার দড়ি ধরে সেটিকে উদ্ধার করেন কংগ্রেসের ওই যুবনেতা। ভিডিওটি দেখে খুশি হয়েছেন নেটিজেনরা। একজন রাজনীতিকের এই পশুপ্রেম মুগ্ধ করেছে তাঁদের। সাধারণত বন্যার মতো বিপর্যয়ে মানুষকে উদ্ধার করলেও, ভেসে যাওয়া গবাদিপশুকে বাঁচাতে তেমন উদ্যোগী হন না কেউই। কিন্তু এভাবে ভেসে যাওয়ার গরুটিকে বাঁচিয়ে সেদিক দিয়ে নজিরই গড়েছেন কংগ্রেসের এওই যুব নেতা। ডাঙায় তোলার পর গরুটিকে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে।
Delhi flood: congress leader save the cow.