দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বেকসুর খালাস AAP সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া। তাঁদের এই মামলা থেকে রেহাই দিল দিল্লির কোর্ট। ক্লিন চিট পেয়ে আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়লেন কেজরিওয়াল। বললেন, 'সত্যের জয় হয়েছে। ম্যায় কট্টর ইমানদার।' কেজরিওয়ালের কথায়, 'কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি কেবল সততাই অর্জন করেছি।' এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে তিনি বলেন, 'ক্ষমতার জন্য সরকার ফেলে দেওয়ার চেষ্টা না করে জনগণের সেবা করে ক্ষমতায় থাকা উচিত। আদালতের রায় আমার নির্দোষ সত্তার প্রমাণ। সত্যের জয় হোক। সংবিধানকে যেন উপহাসে পরিণত না করা হয়। দুর্নীতি, বেকারত্ব ও দূষণের মতো বাস্তব সমস্যার সমাধান করার বদলে কেন নির্বাচিত সরকার ভাঙার চেষ্টা করা হল?'
Delhi Court discharges Arvind Kejriwal In liquor scam Case