দিল্লির মালবীয় নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। গভীর শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লির সরকারকে নিশানা করেছেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। তাঁর কথায়,'দিল্লি সরকারের দমকল দেরিতে পৌঁছেছে। ওরা ভুল স্বীকার করেনি। উল্টে বিদেশ থেকে আসা অতিথিদেরই দোষারোপ করছেন'।