তৃণমূল কংগ্রেসে বিদ্রোহ ঘোষণা করে যে ২০ জন সাংসদ পৃথক ভাবে NCPI নামক একটি অখ্যাত রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, সেই দলের কি চলতি বাদল অধিবেশনে স্পিকার ওম বিড়লার স্বীকৃতি মিলবে? এই প্রশ্নের আবহেই আজ অর্থাত্ মঙ্গলবার বড় ইঙ্গিত মিলল NDA-র সংসদীয় দলের বৈঠকে। সোমবার রাতেই NCPI-এর অন্যতম নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই আজ NDA-এর সংসদীয় দলের বৈঠকে দেখা গেল কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, শতাব্দী রায়দের। তাত্পর্যপূর্ণ ভাবে কাকলিকে দেখা গেল খোদ প্রধানমন্ত্রী মোদী যে সারিতে বসেছিলেন, সেই সারিতেই তিনি বসেছেন। যার নির্যাস, NCPI-এর সাংসদদের আলাদা করে গুরুত্ব দেওয়ারই বার্তা দিল বিজেপি। কাকলিরাও মিটিংয়ে যোগ দিয়ে যারপরনাই আহ্লাদিত।
NCPI leaders Joins NDA Parliamentary Party Meeting at Parliament