Advertisement

Bomb Threat in Delhi School: দিল্লি পাবলিক স্কুলে বোমা হুমকির ইমেল, ডগ ও বম্ব স্কোয়াডের তল্লাশি

বুধবার দিল্লি পাবলিক স্কুলে বোমা হুমকি সংক্রান্ত একটি ইমেল পাওয়া যায়। এরপরই ডগ স্কোয়াড এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড দিল্লি পাবলিক স্কুলে তল্লাশি চালায়। ডিআইজি, অ্যাড. সিপি (এলএন্ডও), শিবহরি মীনা বলেছেন,বেশ কয়েকটি স্কুলে বোমার হুমকির বিষয়ে ইমেলের মাধ্যমে তথ্য পাওয়া গেছে। নয়ডা পুলিশ, ফায়ার টেন্ডার এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডের দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ছাত্রদের বাড়ি ফেরত পাঠানো হয়েছে। পরীক্ষা করা হচ্ছে। তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement
POST A COMMENT