BJP নাকি কংগ্রেস কে ভয় পাচ্ছে। তাই প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে FIR করা হয়েছে। রীতিমতো চাঞ্চল্যকর দাবি কংগ্রেসের। প্রসঙ্গত, মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া। সেখানে কাজ করতে গেলে নাকি '50 শতাংশ' 'কমিশন' দিতে হয় বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেত্রী। তাঁর এই অভিযোগ ঘিরে উত্তপ্ত গোটা মধ্যপ্রদেশ। একই অভিযোগ করেছেন অন্য কংগ্রেস নেতা কমলনাথ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশও। তারপরেই প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া, কমলনাথ, জয়রাম রমেশদের বিরুদ্ধে FIR করা হয়েছে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের অন্তত 41টি জায়গায় এই অভিযোগ নাকি দায়ের করেছে BJP।
FIR On Priyanka Gandhi By BJP