Advertisement

Ayodhya Mandir Donation নিয়ে বড় ভুল ধরালেন Ram Mandir Trust এর Ex IAS Nripendra Misra

অযোধ্যার রামমন্দিরের আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এবার গুরুতর প্রশ্ন তুললেন খোদ রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন আইএএস অফিসার নৃপেন্দ্র মিশ্র। তাঁর সাফ কথা, দান প্রক্রিয়া ঠিকভাবে মেনে চললে এই সাম্প্রতিক বিতর্ক সহজেই এড়ানো যেত। মন্দিরে আসা ভক্তদের দানের টাকা গোনার ক্ষেত্রে গাফিলতি, সিসিটিভি নজরদারিতে ত্রুটি এবং ট্রাস্ট, ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সমন্বয়ের অভাবের কথা উল্লেখ করেছেন মিশ্র।

Advertisement
POST A COMMENT