নয়াদিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিট থেকে বের করে দেওয়া হল গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়কে। চিনা রোবোটিক কুকুরকে ভারতীয় বলে দাবি করেছিল তারা। বিতর্কে সাফাই দেন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা নেহা সিং। জানান, তাঁরা কখনওই বলেননি ওই এআই রোবোট তৈরি করেছেন।