পুজোর সময় হরিদ্বারে বাঙালি পর্যটকদের ভিড় থাকে। আর সেই হরিদ্বারের বিখ্যাত হর কি পৌড়িতে জল নেই বললেই চলে! ডুব দিতে না পেরে হতাশ পর্যটকরা। অন্যদিকে, গঙ্গায় নেমে চলছে কয়েন খোঁজা। আসলে পুণ্যার্থীরা এখানে কয়েন ছুড়ে দেন। জল নেমে যাওয়ায় সেই কয়েন খোঁজার হিড়িক। আসলে রক্ষণাবেক্ষণের কাজের জন্য গঙ্গা খাল বন্ধ। তাই হর কি পৌড়ি জলশূন্য।
Haridwar's Har Ki Pauri Runs Dry Due To Canal Closure