Advertisement

Haridwar: হরিদ্বারে হাজার ভক্তের পূণ্যস্নান, দেবোত্থানী একাদশীতে শ্রীবিষ্ণু-ময় দেবভূমি, VIDEO

আজ দেবোত্থানী একাদশী। হিন্দু পুরান অনুযায়ী, এই দিনে ভগবান বিষ্ণুর যোগনিদ্রা ভাঙে। মহাসমারোহে হরিদ্বারে পালিত হচ্ছে দেবোত্থানী একাদশী। আজ এই পবিত্র দিনে হরিদ্বারের গঙ্গায় স্নান সারছেন কয়েকশো ভক্ত। বলা হয়, দেবোত্থানী একাদশীতে গঙ্গাস্নান করা ভীষণ শুভ। এই দিনে বিয়ে, গৃহপ্রবেশ সহ নানা মাঙ্গলিক কাজও করা হয়। এই একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। এই একাদশীতেই তুলসীমাতার সঙ্গে তাঁর বিবাহ হয়।

Advertisement
POST A COMMENT