উত্তরাখণ্ডের বিখ্যাত কেদারনাথ ধামে ফের আবহাওয়ার পরিবর্তন। টানা দ্বিতীয় দিন ধরে সেখানে চলছে তুষারপাত। গত রাত থেকেই থেমে থেমে বরফ পড়ছে মন্দির চত্বরে। ক্রমাগত তুষারপাতের জেরে গোটা এলাকা ঢেকে গিয়েছে সাদা বরফের চাদরে। বরফের আস্তরণে বদলে গিয়েছে বাবা কেদারের ধামের চেনা ছবি। চারপাশের পাহাড় থেকে মন্দির চত্বর, সবই এখন সাদা বরফে মোড়া। তুষারপাতের কারণে কেদারনাথ ধামের তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। বেড়েছে কনকনে ঠান্ডার দাপট। ফলে মন্দিরে দর্শন করতে আসা পুণ্যার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে।
Heavy And Fresh Snowfall At Kedarnath Temple Area