সোমবার ভারী তুষারপাত সিমলার জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বন্ধ হয়ে রয়েছে ১১২ টি রাস্তা। যার মধ্যে রয়েছে কোটখাইয়ের ৪৮টি রাস্তা, রোহরুর ২৭টি রাস্তা এবং রামপুর, জুব্বাল এবং দোদরা কোয়ার জুড়ে বেশ কিছু রাস্তা। চণ্ডীগড়-সিমলা এবং বিলাসপুর-ধর্মশালা রুটগুলি চালু থাকলেও, ব্লক করা রাস্তাগুলি পরিষ্কার করতে যন্ত্রপাতি এবং জরুরি টিমকে মোতায়েন করা হয়েছে। সিমলা শহরের বৃত্তাকার রুট সম্পূর্ণরূপে উন্মুক্ত এবং এলাকাটিকে পাঁচটি সেক্টরে ভাগ করে পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে। প্রশাসন ভ্রমণকারীদের নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর অনুরোধ জানিয়েছেন।