Advertisement

'কেরলে ফের ভোট হোক, আমরা অসমে ব্যালট পেপারে লড়তে তৈরি,' Rahul Gandhi কে চ্যালেঞ্জ Himanta Biswa Sarma এর

কেরলে নিজেদের সরকারকে পদত্যাগ করাতে পারে, তা হলে তিনি অসমে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন লড়তে প্রস্তুত। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে খোলা চ্যালেঞ্জ ছুড়লেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একই সঙ্গে অসমে সমস্ত আসনে ব্যালট পেপারে নতুন করে নির্বাচন করানোর প্রস্তাবও দিয়েছেন তিনি। কংগ্রেসের সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে কটাক্ষ করে বলেন, দিল্লিতে বিক্ষোভ দেখানোর মতো লোকবলও এখন কংগ্রেসের নেই। বিক্ষোভে অংশ নিতে অসম-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন জড়ো করতে হয়েছে। এরপরেই রাহুলকে চ্যালেঞ্জ করে হিমন্ত বলেন, 'রাহুল গান্ধি যদি কেরলের কংগ্রেস সরকারকে পদত্যাগ করান, তা হলে আমি অসমে ব্যালট পেপারে নির্বাচন লড়তে প্রস্তুত। কংগ্রেসের দুই রাজ্যের সরকার পদত্যাগ করুক। তার পর অসমের সমস্ত আসনে ব্যালট পেপারে নতুন করে নির্বাচন হোক।' এখানেই থেমে থাকেননি তিনি। নিজের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে আন্দোলন শুরু করার ইচ্ছাও প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, এই পদক্ষেপের মাধ্যমে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করতে চান।

Assam CM Himanta Biswa Sarma Challenge Rahul Gandhi Over CEC Gyanesh Kumar Row

Advertisement
POST A COMMENT