Advertisement

মথুরা-বৃন্দাবনে শুরু হোলি, জমজমাট ভিড়

কাল দোল, বুধবার হোলি। তবে মথুরা ও বৃন্দাবনে কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে হোলি উৎসব। আট থেকে আশি মেতেছে এই রঙের উৎসবে। সেজন্য কড়া নিরাপত্তার আয়োজন করেছে পুলিশ। সাতটি আলাদা জোন এবং ১৮টি সেক্টরে ভাগ করা হয়েছে গোটা এলাকাকে। প্রতিটি জোনে একজন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার কর্মকর্তা মোতায়েন রয়েছেন। বিপুল সংখ্যক মহিলা পুলিশকর্মীকেও দায়িত্বে রাখা হয়েছে।

TAGS:
Advertisement
POST A COMMENT