সার্ভিকাল ক্যানসার রুখতে টিকাকরণ কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাজস্থানের আজমেঢ়ে দেশজুড়ে 'হিউম্যান প্যাপিলোমাভাইরাস' টিকাকরণ কর্মসূচির সূচনা হল। দেশের সমস্ত ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে।