Advertisement

Independence Day-তে Red Fort এ পতাকা উত্তোলন PM Modi এর, দেখুন সেই গর্বের মুহূর্ত

৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ তেরঙ্গা পতাকা উত্তোলন করেন নরেন্দ্র মোদী। জাতীয় পতাকা উত্তোলনের পর লালকেল্লায় ধ্বনিত হল জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’। এ বছর ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই জাতীয় গীতকে। ঐতিহাসিকভাবে এই প্রথম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে লালকেল্লায় ‘বন্দে মাতরম’ পরিবেশিত হল।

PM Narendra Modi Hoists National Flag at Red Fort On 80th Independence Day

Advertisement
POST A COMMENT