ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় ফের বড়সড়স সাফল্য এল। পরমাণু অস্ত্র বহনকারী তিনটি মিসাইল সফলভাবে ছুঁড়ল ভারত। তাও আবার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে। জানা গিয়েছে, এই মিসাইলগুলির মধ্যে রয়েছে অগ্নি-1, পৃথ্বী -2 মিসাইল। এছাড়া রয়েছে অ্যাডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম আকাশ প্রাইম। প্রসঙ্গত, অপারেশন সিন্দুরের সময় যেখানে আকাশ সিস্টেম চিনা ড্রোন এবং পাকিস্তান কর্তৃক মোতায়েন করা তুর্কি বিমান প্ল্যাটফর্মগুলিকে বাধা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
India achieves major missile success with agni and prithvi 2