দেশের প্রতিরক্ষা শক্তিকে আরও আধুনিক এবং আরও শক্তিশালী করে তুলতে একের পর এক বড় সিদ্ধান্তের পথে এগোচ্ছে কেন্দ্র সরকার। ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা এবং নৌসেনার জন্য আসতে চলেছে একাধিক অত্যাধুনিক অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম। সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা ডিএসি-র বৈঠকে কয়েক হাজার কোটি টাকার একাধিক প্রতিরক্ষা প্রকল্পে সবুজ সংকেত মিলতে পারে। এই বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে অত্যাধুনিক হ্যামার ক্ষেপণাস্ত্র, ভার্বা এয়ার ডিফেন্স সিস্টেম, দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, হাই অল্টিটিউড পসুডো স্যাটেলাইট এবং নৌসেনার জন্য নতুন এয়ারিয়াল সিস্টেম।
India to strengthen defense with modern weapons and equipment