Advertisement

Kalkaji Mandir Accident: দিল্লির কালকাজি মন্দিরে VIP-দের মঞ্চ ভেঙে মৃত ১, আহত ১৭

শনিবার রাতে দিল্লির কালকাজি মন্দিরে জাগরণের সময় মঞ্চ ভেঙে পড়লে প্রায় ১৭ জন আহত এবং ৪৫ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়। রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ এই ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, কালকাজি মন্দিরে মাতা কা জাগরণের আয়োজন করা হয়েছিল, যেখানে রাত ১২.৩০ নাগাদ ১৫০০ থেকে ১৬০০ জন লোক জড়ো হয়েছিল। এদিকে, ভিআইপিদের বসার জন্য তৈরি একটি মঞ্চে ভিড় উপচে ওঠে, এরপরেই মঞ্চটি ভেঙে পড়ে যায়। এ দুর্ঘটনায় মঞ্চের নীচে বসা ১৭ জন আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
POST A COMMENT