Advertisement

আর ঘণ্টার পর ঘণ্টা লাইন নয়, এবার টোকেন কেটে Kedarnath দর্শন

কেদারনাথ ধামে প্রতি বছরের মতো এবারও হাজার হাজার পুণ্যার্থীর সমাগমের কথা মাথায় রেখে উত্তরাখণ্ড সরকার এবং জেলা প্রশাসনের তরফ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই যাত্রীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে এবং যাত্রা শুরুর আগে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে অনুরোধ করা হয়েছে। এ বছর দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নতুন টোকেন দেওয়ার পদ্ধতি চালু করা হচ্ছে। এই পদ্ধতিতে এক একবারে প্রতি ঘণ্টায় প্রায় ১৪০০ পুণ্যার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন। সঙ্গমে ১০টি কাউন্টার থেকে এই টোকেন বিলি করা হবে।

Kedarnath Temple Started Token Based Entry System

Advertisement
POST A COMMENT