'লভ জিহাদ' থামাতে বিতর্কিত নিদান দিলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। রবিবার কর্নাটকের শিবমোগায় হিন্দুদের একটি সম্মেলনে প্রজ্ঞা বলেন, 'আপনাদের ঘরে অস্ত্র রাখুন। যদি কিছু না থাকে, তা হলে অন্তত সবজি কাটার ছুরিতে শান দিন। প্রত্যেকেরই আত্মরক্ষার অধিকার রয়েছে। যদি কেউ আমাদের ঘরে ঢুকে আক্রমণ করে, তাঁদের যোগ্য জবাব দেওয়ার অধিকার রয়েছে আমাদের। ওদের লভ জিহাদ ছাড়া আর কিছুই নেই। ওদের ওই পরম্পরা রয়েছে। ওরা ভালবাসলেও তাতে জিহাদ করে। আমরাও (হিন্দুরা) ভালবাসি। তবে আমাদের ভালবাসা ঈশ্বরের প্রতি।'
"Keep your daughters safe and protected. Keep weapons at home", Says BJP MP Pragya Thakur