Advertisement

Digaru-তে ওই ট্রেনটির ব্রেক ফেল হয়ে গিয়েছিল? VIRAL VIDEO-তে চাঞ্চল্যকর তথ্য

বেলাইন সাইরাং-কলকাতা এক্সপ্রেস। বুধবার সকালে কলকাতাগামী এই ট্রেনটির ছটি কামড়া লাইনচ্যুত বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এই ঘটনায় অনেকে আহত হয়েছে বলে খবর। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, মিজোরাম থেকে কলকাতার দিকে আসছিল ট্রেনটি। সেই সময়ই ট্রেনের ইঞ্জিন সহ একাধিক কামরা লাইনচ্যুত হয়। এই ট্রেনে পশ্চিমবঙ্গের অনেক যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। রেল সূত্রে জানা যাচ্ছে, লাইন বদল করার সময় কোনও কারণে ট্রেনটি বেলাইন হয়ে যায়। গুয়াহাটি থেকে ৩০ কিমি দূরের দিগারু স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কেন এই দুর্ঘটনা ঘটল।

Kolkata Sairang Express Derailed at Digaru Railway Station In Assam

Advertisement
POST A COMMENT