Advertisement

শ্রীকৃষ্ণ মুসলমান ছিলেন, ৫ ওয়াক্ত নমাজ পড়তেন! মৌলানার বিতর্কিত কথা VIRAL

শ্রীকৃষ্ণ মুসলমান ছিলেন? দিনে ৫ বার নমাজ পাঠ করতেন? এমনই সব বিতর্কিত দাবি করলেন মৌলানা জরজিস আনসারি। তাঁর দাবি, শ্রীকৃষ্ণ মুসলমান ছিলেন ও ইসলাম ধর্মের প্রচার করতেন। শ্রীকৃষ্ণ নাকি ৫ বার নমাজ পাঠ করতেন বলেও দাবি ওই মৌলানার। গত ২৩ জুন ঝাড়খণ্ডে একটি জলসায় জরজিস আনসারির এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। এমনকী প্রমাণ করতে তিনি শ্রীমদ্ভগবত গীতার একটি শ্লোকের ভুল মানে বের করেন। সেই শ্লোককে ভুল ভাবে ব্যাখ্যা করে শ্রীকৃষ্ণকে মুসলমান প্রমাণের চেষ্টা করেন বলেও অভিযোগ। মৌলানা জরজিসের এই মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করছে হিন্দু সংগঠনগুলি। ওই মৌলানার গ্রেফতারির দাবিতেও সরব হয়েছেন তাঁরা।  

Advertisement
POST A COMMENT