Advertisement

গোরক্ষার নামে মধ্যপ্রদেশে গণধোলাইয়ে মৃত্যু, ৩ অভিযুক্ত গ্রেফতার

মধ্যপ্রদেশের রাইসেনে গোরক্ষার নামে গণপিটুনি। ভাইরাল ভিডিও। তাতে দেখা গিয়েছে, মারধরে গুরুতর জখম হন ভোপালের জুনেইদ কুরেশি নামে এক ব্যক্তি। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। জুনেইদের বন্ধু আরমান এখনও চিকিৎসাধীন। গত ৫ জুন বকরা ইদের আগে গরুপাচারের সন্দেহে তাঁদের মারধর করা হয়। গুরুতর অবস্থায় রায়সেন জেলা হাসপাতাল থেকে ভোপালে রেফার করা হয় দুজনকে। তাঁদের চিকিৎসা চলছে। ভাইরাল ভিডিও দেখে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
POST A COMMENT