মহারাষ্ট্রের রায়গড় জেলায় প্রবল বৃষ্টির জেরে HPCL-র পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্ট প্লাবিত। এর ফলে প্রায় ৩,০০০টি এলপিজি সিলিন্ডার, যার মধ্যে ভর্তি ও খালি, উভয় ধরনের সিলিন্ডারই রয়েছে, ভেসে গেল পাতালগঙ্গা নদীতে। ঘটনায় নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন। পানভেল তালুকের এমআইডিসি চাভানে অবস্থিত এইচপিসিএল পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টে ভারী বৃষ্টির কারণে বন্যার জল ঢুকে পড়ে। সেই জলেই প্ল্যান্ট থেকে সিলিন্ডারগুলি নদীতে ভেসে যায়।
Around 3000 LPG Cylinders Washed Into The Patalganga River at HPCL Patalganga LPG Bottling Plant