Advertisement

Wayanad এ বিপুল কাদামাটির পাহাড় যেন ভেঙে পড়ল! মৃত্যুমিছিলের আশঙ্কা, ভয়াবহ VIDEO

কেরলমের ওয়েনাডে প্রতিবছরই বর্ষায় ব্যাপক বৃষ্টিপাত হয়। এবারও তা-ই চলছে। তারই মধ্যে স্বাভাবিক চলছিল জনজীবন। যতটা স্বাভাবিক রাখা যায়। কিন্তু প্রকৃতি কখন কীভাবে তার ধ্বংসলীলা চালাবে, তা ঠাওর করা দুঃসাধ্য। ২০২৪ সালে এই ওয়েনাডেই ধসে তিনশোর বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই ভয়াবহ স্মৃতি উস্কেই এবারও মারাত্মক ভূমিধসের সাক্ষী হল পশ্চিমঘাট পর্বতমালায় ঘেরা ওয়েনাড। কয়েক দিন ধরেই অতিবৃষ্টি চলছে ওয়েনাডে। আজ অর্থাত্‍ মঙ্গলবার মীনাক্ষী ব্রিজের কাছে হঠাত্‍ই ধস নামে। কেরলমের ওয়েনাডে সুড়ঙ্গ নির্মাণ প্রকল্পের কাজ চলাকালীন ভয়াবহ ধসে চাঞ্চল্য ছড়িয়েছে। মীনাক্ষী সেতুর কাছে আনাক্কামপয়িল-কল্লাডি-মেপ্পাডি টুইন টানেল প্রকল্পের নির্মাণস্থলে হঠাৎ ধস নামে। ধ্বংসস্তূপের নীচে একাধিক ইঞ্জিনিয়ার ও নিরাপত্তারক্ষী আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে মেপ্পাডির উইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Viral CCTV Footage Of Wayanad Landslide

Advertisement
POST A COMMENT