Advertisement

'ডেট করলেন আমাদের সঙ্গে, বিয়ে করলেন মোদীকে,' খাড়গের মন্তব্য হাসির রোল সংসদে, VIRAL

সাধারণত কোলাহল, বিক্ষোভ আর সরকার–বিরোধী তর্ক-বিতর্কে সরগরম থাকে রাজ্যসভা। তবে আজ অর্থাত্‍ বুধবার ছিল একেবারে ভিন্ন ছবি। হাসির রোল উঠল গোটা সভায়। বিদায়ী ভাষণে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের এক হালকা মজার মন্তব্য। রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়গে তাঁর বিদায়ী ভাষণে বলেন, এই সভায় কাটানো সময় তাঁকে অনেক সমৃদ্ধ করেছে। এরপর তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এইডি দেবেগৌড়া এবং এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের প্রসঙ্গ তোলেন। তাঁদের বর্তমান মেয়াদ শেষ হতে চলেছে, যদিও পাওয়ার আবার রাজ্যসভায় ফিরতে চলেছেন। খাড়গে মজা করে বলেন, 'দেবেগৌড়া প্রধানমন্ত্রী ছিলেন, নানা গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। আমি ওঁকে ৫৪ বছর ধরে চিনি, একসঙ্গে কাজও করেছি। কিন্তু কী হল জানি না, উনি আমাদের সঙ্গে ‘ডেট’ করলেন, আমাদের ভালোবাসলেন, কিন্তু বিয়ে করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।' এই মন্তব্যে হাসিতে ফেটে পড়ে পুরো রাজ্যসভা। উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হাসতে দেখা যায়।

Advertisement
POST A COMMENT